একটি রাষ্ট্র কিভাবে রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়? এটা আসলে একটা ক্লাবে ঢোকার মত। এক্সক্লুজিভ ক্লাব। চাইলেই আমি আপনি নিজেদের প্রাইভেটলি ওনড জায়গাজমি নিয়ে নতুন একটা স্বাধীন দেশ ঘোষণা করলাম, আর অন্যান্য সকল রাষ্ট্র আমাদের বাহবা দিয়ে তাদের ক্লাবে ঢুকিয়ে নেবে, এ এত সহজ নয়।
সাইবেরিয়ার সোনার ট্রেন
সাইবেরিয়ার বৈকাল হ্রদ বিশ্বের সবচে গভীর, সবচে প্রাচীন। আর এ হ্রদের গভীরেই হয়ত লুকিয়ে রয়েছে বিগত শতকের রোমাঞ্চকর এক রহস্যের উত্তর। রহস্যটিকে অনেকে রঙচঙে নাম দিয়েছে ‘ৎসারের হারানো স্বর্ণরাজি’, আবার আরেক নাম ‘কলচাকের সোনা’।


