আমাদের কম্পানির সহপ্রতিষ্ঠাতা আরউইন জেকবস ছিলেন এমআইটি পাশ ইলেক্ট্রিকাল ইনজিনিয়ার আর অধ্যাপক, পরে অন্টরপ্রনর। বিলিওনিয়ার এই ভদ্রলোক ও তার পরিবার সান ডিয়েগোসহ অনেক জায়গায় প্রচুর দানখয়রাত করেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোতে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি দান করেন, বিশ্ববিদ্যালয়টির কলেজ অফ ইনজিনিয়ারিংয়ে তার নাম অংকিত। সান ডিয়েগো সিম্ফনির পাবলিক রেডিও অনুষ্ঠানও হয় তার অনুদান ও …
ইসরাইল ও জর্দান ভ্রমণঃ ভূমিকা
কাজের সুবাদে গত সপ্তাহ ঘুরে এলাম ইসরাইলের তেল আবিব। আর ব্যক্তিগত সময় কাটালাম পবিত্র শহর জেরুজালেম আর জর্দানের প্রাচীন পেত্রা নগরীর ধ্বংসাবশেষে। এ এক অনন্য অভিজ্ঞতা! শুধু যে স্থানগুলি দেখা হল তা নয়, উপস্থিত ছিলাম একেবারে সঠিক সময়ে। সাথে ছিল কয়েকজন চীনা ও ভারতীয় সহকর্মী। ডোম অফ দ্য রকের পাদদেশে ওয়েস্টার্ন ওয়ালে শুক্রবার মধ্যরাতে শুরু …
আদি ইসলামী মুদ্রা – ৩
৬৩৪ থেকে শুরু করে ৭৮৬ পর্যন্ত দেড়শ বছর ইসলামী সাম্রাজ্যের পূর্বভাগের মুদ্রায় শুধু রাজার মুখচ্ছবি নয়, জোরোয়াস্ত্রিয়ান ধর্মের চাঁদতারা প্রতীক ও অগ্নিবেদী শোভা পেয়েছে।
ভারতীয় ভক্তিবাদ – ৩
দরিদ্র তাঁতী পরিবারের কবির সেই নিষ্পেষিত শ্রেণীরই প্রতিনিধি। তিনি মুসলিম ছিলেন না হিন্দু, তা নিয়ে বিতর্ক থাকলেও তাকে স্ব-স্ব ধর্মের সন্ত বানাতে হিন্দু-মুসলিম-শিখ সকলে এক পায়ে খাঁড়া। অথচ জীবদ্দশায় সম্ভবত তাকে হিন্দু-মুসলিম উভয়েরই গঞ্জনা সইতে হয়েছে।
ভারতীয় ভক্তিবাদ – ২
মীরাবাঈয়ের পাশাপাশি আরো বহু সন্ত-সাধক এ সময়ে ভক্তিবাদের চর্চা করেন। শিখ গুরু নানক একই সময়ের, একই ঘরানার। নবদ্বীপের শ্রীচৈতন্য মহাপ্রভু আর বৈষ্ণব পদাবলী বৈষ্ণবভক্তির বঙ্গীয় নমুনা। রাধা-কৃষ্ণের লীলা এদের জন্যে ঈশ্বরপ্রেম কিংবা আধ্যাত্মিকতার রূপক মাত্র। আবার গীতায় অর্জুন-শ্রীকৃষ্ণের যে গুরু-শিষ্যের সম্পর্ক, তার সমান্তরাল ধরতে পারি শামসে তাব্রিজি আর মাওলানা রূমির পীর-মুর্শিদ সম্পর্ক, কিংবা নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমীর খসরুর সম্পর্ক। শুধু তফাত হল শ্রীকৃষ্ণ স্বয়ং বিষ্ণুর অবতার।


