আমাদের কম্পানির সহপ্রতিষ্ঠাতা আরউইন জেকবস ছিলেন এমআইটি পাশ ইলেক্ট্রিকাল ইনজিনিয়ার আর অধ্যাপক, পরে অন্টরপ্রনর। বিলিওনিয়ার এই ভদ্রলোক ও তার পরিবার সান ডিয়েগোসহ অনেক জায়গায় প্রচুর দানখয়রাত করেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোতে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি দান করেন, বিশ্ববিদ্যালয়টির কলেজ অফ ইনজিনিয়ারিংয়ে তার নাম অংকিত। সান ডিয়েগো সিম্ফনির পাবলিক রেডিও অনুষ্ঠানও হয় তার অনুদান ও …
ইসরাইল ও জর্দান ভ্রমণঃ ভূমিকা
কাজের সুবাদে গত সপ্তাহ ঘুরে এলাম ইসরাইলের তেল আবিব। আর ব্যক্তিগত সময় কাটালাম পবিত্র শহর জেরুজালেম আর জর্দানের প্রাচীন পেত্রা নগরীর ধ্বংসাবশেষে। এ এক অনন্য অভিজ্ঞতা! শুধু যে স্থানগুলি দেখা হল তা নয়, উপস্থিত ছিলাম একেবারে সঠিক সময়ে। সাথে ছিল কয়েকজন চীনা ও ভারতীয় সহকর্মী। ডোম অফ দ্য রকের পাদদেশে ওয়েস্টার্ন ওয়ালে শুক্রবার মধ্যরাতে শুরু …
আদি ইসলামী মুদ্রা – ৩
৬৩৪ থেকে শুরু করে ৭৮৬ পর্যন্ত দেড়শ বছর ইসলামী সাম্রাজ্যের পূর্বভাগের মুদ্রায় শুধু রাজার মুখচ্ছবি নয়, জোরোয়াস্ত্রিয়ান ধর্মের চাঁদতারা প্রতীক ও অগ্নিবেদী শোভা পেয়েছে।
আদি ইসলামী মুদ্রা – ২
সিরিয়াতে কিভাবে ৬৩৩-৬৩৬এর ভেতর ইসলামী শাসন প্রতিষ্ঠিত হল, তার জন্য দুইটি বিপরীত প্রেক্ষাপট চিন্তা করে দেখতে হবে। এক, বিজ্যান্টিন-সাসানী সাম্রাজ্যের রাজনৈতিক অবস্থা ও তাদের মধ্যে একটানা যুদ্ধবিগ্রহ। আরেকটি হলো আরব উপদ্বীপে ট্রাইবাল সিস্টেমের বহুত্বভিত্তিক পরিচয় শেষ হয়ে ইসলামী একত্বভিত্তিক আত্মপরিচয়ের শুরু।
আদি ইসলামী মুদ্রা – ১
এই মু্দ্রাটি ইসলাম ধর্ম ও আরব খেলাফতের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ সময়কার। ১৩০ হিজরী নাগাদ পূর্ববর্তী উমাইয়্যা খেলাফতের আসন টলায়মান। উমাইয়্যাদের পারিবারিক অন্তর্কলহ থেকে গৃহযুদ্ধ হয়ে গেছে এক দফা। তাছাড়াও বিভিন্ন সুদূর প্রদেশের গ্যারিসন টাউনগুলিতেও বিদ্রোহ। এসব সামাল দিয়ে খলীফা দ্বিতীয় মারওয়ান রাজধানী হার্রানে এসে পৌঁছনোর মাসখানেকের মধ্যে শুরু হয়ে যায় ‘আব্বাসী বিপ্লব।’


